হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জেরে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা স্থগিত ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমানে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে এবং আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে। কার্গো ভিলেজের এই অংশে সাধারণত আমদানি করা পণ্য মজুত রাখা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
রিপোর্টারের নাম 




















