রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ৬টা ৬৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
এর আগে বিকাল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
শাহজাহান শিকদার বলেন, বাণিজ্যিক ভবনটির ৮ তলা ভবনের ছাদে গোডাউনে আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 





















