ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হলে নির্বাচন থেকে সরে আসার হুমকি জাতীয় পার্টির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা না হলে নির্বাচন থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এদিন সারা দেশের সংসদীয় আসনগুলোর জন্য জাপার চূড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। 

সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী একটি দল এবং আমরা জনরায়ের ওপর শ্রদ্ধাশীল। তবে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। আমরা লক্ষ্য করছি, অন্তর্বর্তীকালীন সরকার সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চ্যালেঞ্জের মুখে পড়ছে।”

তিনি সতর্ক করে বলেন, “যদি লেভেল প্লেয়িং ফিল্ড সমান না হয় এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না থাকে, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারি।” 

দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে জাপা মহাসচিব বলেন, “সারা দেশে আমাদের নেতাকর্মীরা নির্বাচনের জন্য উন্মুখ। অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় বাছাই প্রক্রিয়ায় আমাদের বেশ হিমশিম খেতে হয়েছে। চুলচেরা বিশ্লেষণ শেষে আজ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করছি। আমরা এখনও আশা করি, সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণে সমান সুযোগ দেবে।” 

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হলে নির্বাচন থেকে সরে আসার হুমকি জাতীয় পার্টির

আপডেট সময় : ০৬:৩২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫