বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে তারেক রহমানের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে দেশের মানুষ। তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে তারেক রহমানকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারেক রহমানের মতো রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব কম নেতার ভাগ্যেই জোটে। তার আগমনে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক আকাশে সুবাতাস বইতে শুরু করেছে।
বিএনপি মহাসচিব বলেন, ২০০৬ সালের পর আমাদের তরুণ ও সম্ভাবনাময় নেতা— যাকে আজ সমগ্র বাংলাদেশের মানুষ ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মনে করছে, সেই তারেক রহমান দেশে আসার পর সমগ্র বাংলাদেশ তাকে সংবর্ধনা জানিয়েছে। পুরো দেশ আজ আনন্দিত ও উচ্ছ্বসিত।
রিপোর্টারের নাম 
























