ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কুয়াশায় ঢাকায় নামতে না পেরে কলকাতায় গেলো পাঁচ ফ্লাইট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল চরমভাবে ব্যাহত হয়েছে। ঢাকাগামী পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ভারতের কলকাতায় অবতরণ (ডাইভার্ট) করতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ পরিস্থিতি চলে। 

বিমানবন্দর সূত্র জানায়, রাত ১টার পর থেকে রানওয়ে এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে চলে যায়। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে আসা বিমানের আরও একটি ফ্লাইট অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় অবতরণ করে। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুয়েত এয়ারলাইন্সসহ বেশ কিছু ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে। 

কুয়াশার কারণে কেবল ডাইভার্ট নয়, বড় ধরনের শিডিউল বিপর্যয়েও পড়েছেন যাত্রীরা। ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আসা ফ্লাইট, বিমানের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আসা ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের চেয়ে ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে অবতরণ করেছে।

শীতকাল হওয়ায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রায়ই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রানওয়ে। এতে আন্তর্জাতিক রুটের যাত্রীরা দীর্ঘ সময় বিমানে বা ভিন্ন দেশের বিমানবন্দরে অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ভোরে কুয়াশার এই দাপট অব্যাহত থাকতে পারে।  

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াশায় ঢাকায় নামতে না পেরে কলকাতায় গেলো পাঁচ ফ্লাইট

আপডেট সময় : ০১:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫