ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

পৌষের প্রথমাংশেই জেঁকে বসেছে শীত। দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজকের দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

শীতের তীব্রতা বাড়ায় অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চাচ্ছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের দাপট কমছে না।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আজ সকালে রেকর্ড করা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি মৌসুমের সর্বনিম্ন। জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আপডেট সময় : ০১:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫