ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে দেশটির গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখলের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরে অবস্থিত ছোট এই দ্বীপটি ইরানের তেল সরবরাহ ব্যবস্থার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। সিআইএ-র তথ্যমতে, ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এই দ্বীপের জেটিগুলো দিয়েই রপ্তানি করা হয়।
জানা গেছে, কেবল বর্তমান প্রেসিডেন্ট হিসেবেই নয়, বরং ১৯৮৮ সাল থেকেই ট্রাম্প এই দ্বীপটি দখলের ধারণাটি লালন করে আসছেন। হোয়াইট হাউসের একাংশের মতে, দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে পারলে ইরানের বিপ্লবী গার্ডের অর্থনৈতিক সক্ষমতায় বড় আঘাত হানা সম্ভব হবে, যা চলমান যুদ্ধকে দ্রুত সমাপ্তির দিকে নিতে পারে। তবে মার্কিন প্রশাসনের অন্য একটি অংশ এ ধরনের অভিযানে বিপুল সংখ্যক স্থলসেনা মোতায়েনের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যার ফলে পরিকল্পনাটি বাস্তবায়নে এখনো দোদুল্যমান অবস্থা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 
























