দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে ১৪ হাজার ১০৪ জনের শরীরে রোগটি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হলেও ৯৪ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদারের পরামর্শ দিয়েছেন।
রিপোর্টারের নাম 
























