কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং প্রিয়জন হারানোর বিচারের দাবি জানান।
শহীদ রাশেদুল ইসলামের বাবা বাচ্চু মিয়া আক্ষেপ করে বলেন, সন্তানের অকাল মৃত্যুতে শোকের পাশাপাশি বিচার না পাওয়ার কষ্ট আমাদের প্রতিনিয়ত তাড়া করে ফিরছে। সভায় উপস্থিত বক্তারা শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান। সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রিপোর্টারের নাম 






















