ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ইউটিউবে আড়াই কোটি ভিউ ছাড়ালো শুভ্র দেবের ‘এ মন আমার পাথর তো নয়’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নব্বইয়ের দশকের সুপারহিট গান ‘এ মন আমার পাথর তো নয়’ আজও শ্রোতাদের হৃদয়ে সমান জনপ্রিয়। জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবের কণ্ঠে গাওয়া এই গানটি কোনো ধরনের প্রচার বা বুস্টআপ ছাড়াই ইউটিউবে ২৫ মিলিয়ন বা আড়াই কোটিরও বেশি ভিউ অর্জন করেছে। আহমেদ রিজভীর কথায় এবং প্রণব ঘোষের সুরে গানটি প্রকাশের শুরু থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

দীর্ঘ সময় পর ২০২০ সালে শুভ্র দেব তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন। গানটির অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত শিল্পী বলেন, ভালো কথা ও সুরের গান যে মানুষের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। ক্যাসেট যুগের সেই সোনালী স্মৃতি রোমন্থন করে তিনি জানান, গানটির সংগীতায়োজনে সে সময় মান্নান আহমেদ, সেলিম হায়দার ও ফরিদ আহমেদের মতো গুণী শিল্পীরা যুক্ত ছিলেন। মিঠুন চক্রবর্তীর ‘ভাগ্য দেবতা’ সিনেমার টাইটেল ট্র্যাকেও এই সুর ব্যবহৃত হয়েছিল, যা গানটিকে আরও সমৃদ্ধ করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ইউটিউবে আড়াই কোটি ভিউ ছাড়ালো শুভ্র দেবের ‘এ মন আমার পাথর তো নয়’

আপডেট সময় : ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬