ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নোয়াখালীতে মাদকবিরোধী প্রতিবাদ করায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত মো. ফারুক ওরফে শহীদ (৫০) স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয়ভাবে মাদক সেবনের প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে ফারুকের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে বুধবার রাতে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান, পথেই তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা আরশাদ আকাশ ও সাজ্জাদ হোসেন নামে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নোয়াখালীতে মাদকবিরোধী প্রতিবাদ করায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬