ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

চন্দ্রিমা হাউজিংয়ে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকার চন্দ্রিমা হাউজিংয়ে বাংলাদেশের অন্যতম শীর্ষ সুপারশপ ব্র্যান্ড ‘মীনা বাজার’ নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই শাখাটির যাত্রা শুরু হলো।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চন্দ্রিমা হাউজিংয়ের এ ব্লকের ১ নাম্বার অ্যাভিনিউয়ের এক নাম্বার প্লটে নতুন আউটলেটটির অবস্থান।

আউটলেটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মীনা বাজারের সিওও শামীম আহমেদ জায়গীরদার। এসময় আরও উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজি বিজনেস পার্টনাররা এবং মীনা বাজারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যাদের মধ্যে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট হেড ফারিদুর রেজা এবং অপারেশন হেড রাকিব হোসেন খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চন্দ্রিমা হাউজিংয়ের গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রার কথা মাথায় রেখে এই আউটলেটটিতে সাজানো হয়েছে সতেজ শাক-সবজি, ফলমূল এবং প্রিমিয়াম মানের গৃহস্থালি পণ্য দিয়ে। 

উদ্বোধনকালে শামীম আহমেদ জায়গীরদার বলেন, ‘চন্দ্রিমা হাউজিং বর্তমানে ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এখানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা কেবল একটি আউটলেট খুলতেই আসিনি; বরং এই এলাকার মানুষের প্রাত্যহিক জীবনের অংশ হতে চাই। নিরাপদ ও সতেজ পণ্যের নিশ্চয়তা দিয়ে আমরা এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী।’

এলাকাবাসীর কেনাকাটা আরও সহজ করতে এই আউটলেটে রয়েছে হোম ডেলিভারি সুবিধা। গ্রাহকরা সরাসরি হটলাইন ০১৯৩৩-১১৭৭৫৫ নম্বরে কল করে অথবা meenabazaronline.com-এ ভিজিট করে তাদের পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আন্তর্জাতিক মানের সেবা এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে চন্দ্রিমা হাউজিংয়ের এই নতুন আউটলেটটি বৃহস্পতিবার থেকেই গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি’ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: চাঁদাবাজি ও মশার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

চন্দ্রিমা হাউজিংয়ে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন

আপডেট সময় : ১১:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫