ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

মৌলভীবাজারে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল আহমদ (৩৩), রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক তোতা মিয়া (৬৫) ও একই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাছিদ (৫৫), শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক লীগের সদস্য মো. কাসেম আলী (৩৬), জুড়ী উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. বাবেল আহমদ (৩৭)।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‌‘ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত নয় দিনে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মৌলভীবাজারে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৫:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫