ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান, এভার‌কেয়া‌র হাসপাতালের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবা‌সি‌কের এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। এ জন্য এভারকেয়ার হাসপাতাল এলাকায় আশপাশে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়।

বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শ‌রিফুল ইসলাম ব‌লেন, এভার‌কেয়ার হাসপাতা‌লে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান মা ‌খো‌লেদা জিয়া‌কে দেখ‌তে যা‌বেন। এ জন্য নিরাপত্তার স্বা‌র্থে বি‌জি‌বি মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। অন‌্য আইশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সঙ্গে সমন্বয় ক‌রে তারা কাজ কর‌বেন।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থে‌কে তিনি ৩০০ ফি‌টে সমা‌বেশস্থ‌লে যা‌চ্ছেন। সমা‌বেশ শে‌ষে তি‌নি এভার‌কেয়ার হাসপাতা‌লে যাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান, এভার‌কেয়া‌র হাসপাতালের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০২:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫