ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সিইপিজেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জরুরি পুনর্বাসনের দাবি জানাল ক্যাব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সাথে, এই দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি।

শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাব তাদের এই দাবি জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাব মনে করে এই অগ্নিকাণ্ড শ্রমিক এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ ও শিল্পকারখানায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির এক করুণ দৃষ্টান্ত। এমন মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে নিয়মিত পরিদর্শন, নিরাপত্তা যাচাই, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ এবং পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা থাকা জরুরি ছিল।

ক্যাবের পক্ষ থেকে নিম্নলিখিত দাবিসমূহ উত্থাপন করা হয়েছে:

১. অগ্নিকাণ্ডের মূল কারণ দ্রুত উদঘাটন করতে একটি তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে।

৩. সব শিল্পকারখানায় অগ্নি-নিরাপত্তা মান নিশ্চিত করার জন্য নিয়মিত মনিটরিং এবং সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে।

৪. শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস বিভাগকে সমন্বিতভাবে শ্রমিক নিরাপত্তা নীতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ক্যাব আশা করে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা প্রতিরোধে একটি স্থায়ী সমাধান নিশ্চিত করবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

সিইপিজেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জরুরি পুনর্বাসনের দাবি জানাল ক্যাব

আপডেট সময় : ০৯:৪৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫