ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, এবার বড় মেয়ের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে। এর আগে শিশুকন্যা আয়েশা আক্তার মারা যায়। এ নিয়ে এ ঘটনায় মারা যায় তার দুই মেয়ে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের মেয়ে। এ ঘটনায় বেলাল নিজেও আগুনে দগ্ধ হন।

জানা গেছে, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে আগুনে ঘর, আসবাবপত্রসহ তার ছোট মেয়ে আয়েশা পুড়ে মারা যায়। আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি, মেজো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এর মধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির ৫ শতাংশ শরীর দগ্ধ হয়। বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই ছাড় দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলো।

এদিকে আগুনের ঘটনার চার দিন পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালাও উদ্ধার করেছে। এর মধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে। তাদের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, এবার বড় মেয়ের মৃত্যু

আপডেট সময় : ১১:০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫