ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সরকার নিরাপত্তা জোরদার করেছে। এর অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো—বিমানবন্দর, ৩০০ ফিট এবং গুলশান—সহ বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দফতর থেকে এ জানানো হয়েছে।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানকে বহনাকারী বিমানটি ইতোমধ্যে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে সেটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেব।

ফ্লাইটটি দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫