ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দিনাজপুর-৩ (সদর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় ও জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বাদশা, শহর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই আসন থেকে বিএনপির চেয়ারপারসন যেন বিপুল ভোটে বিজয়ী হতে পারেন সেজন্য ভোটাদের সহযোগিতা কামনা করেছেন বিএনপির নেতারা।

এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, দীর্ঘ ১৭ বছর দিনাজপুরের মানুষ তাদের উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। খালেদা জিয়া দিনাজপুরের কন্যা হিসেবে এই আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। আমরা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আমরা আশা করি, খালেদা জিয়া এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি ক্ষমতায় এসে অধিকার ও উন্নয়ন বঞ্চিত দিনাজপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করবেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরে। এখানেই তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। তার বড় বোন বেগম খুরশীদ জাহান হক এই আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সেই আসনেই এবার বিএনপি থেকে নির্বাচন করছেন খালেদা জিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ০৮:৩৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫