ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকেই এই নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় রাত সাড়ে ১০টায় কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকে পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট ছোট যানবাহন। তীব্র শীতে  আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

আপডেট সময় : ০১:২৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫