ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

দেশে ফেরার পর প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথম দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর বিমানবন্দর সড়ক দিয়ে কাকলীর মোড় ও গুলশান-২ এর মোড় হয়ে বাসভবনে প্রবেশ করবেন।

পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার পর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। সেখানে জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) প্রথমে জাতীয় পরিচয় পত্রের কাজ ও ভোটার হবেন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে দেখা করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় মসজিদে ফজরের নামাজে গুলি, দুই মুসল্লি আহত

দেশে ফেরার পর প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫