কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বাজিতপুরের সরারচর স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে বিক্ষোভ চলমান রয়েছে।
জানা গেছে, গত সোমবার (২২ ডিসেম্বর) বিকালে গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বুধবার সকালে কিশোরগঞ্জ–৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে সরিয়ে তাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদে ইকবাল সমর্থকরা বাজিতপুরের সরারচর রেল স্টেশনে গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় তাদের।
উল্লেখ্য, প্রথম ধাপে বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে। তখন ফাঁকা রাখা হয় কিশোরগঞ্জ-৫ আসন। গত ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তখন শেখ মজিবুর রহমান ইকবালকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়।
রিপোর্টারের নাম 

























