ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন বলেন, আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত বাবার হাতে ৭ মাসের শিশু খুন: ভৈরবে চাঞ্চল্য

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫