ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ডেইলি স্টারে হামলার পর কম্পিউটার নিয়ে যাওয়া যুবক গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

আলোচিত ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় আরেকজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আজমির হোসেন আকাশ (২৭)। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৩। তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, তিনটি ক্যাবল, একটি সুইচ অ্যাডাপ্টর ও একটি মাউস উদ্ধার করা হয়ে‌ছে।

বুধবার (২৪ ডিসেম্বর) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও লুটপাটের সময় আজমির হোসেন আকাশ মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার আরও ১০ জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। এ নিয়ে দুই দিনে গ্রেফতার করা হলো ২৯ জনকে।

এ ছাড়া দুটি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলার উসকানিদাতা হিসেবে শনাক্ত করা হয়েছে আরও অন্তত ২০ জনকে। 

এর বাইরে ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনসেবা স্থবির বরিশালে: নির্বাচিত প্রতিনিধি শূন্যতায় চরম দুর্ভোগে নগরবাসী

ডেইলি স্টারে হামলার পর কম্পিউটার নিয়ে যাওয়া যুবক গ্রেফতার

আপডেট সময় : ০১:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫