নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তারাব পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ (৫৬), দাউদপুর ইউনিয়ন যুবলীগের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল মিয়া, সুজন মিয়া (৩৭) এবং হোসেন আলী (৩০)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট, নাশকতা চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা রুবেল মিয়া ও তারাব পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজকে গ্রেফতার করা হয়। পৃথক আরেকটি অভিযানে মুড়াপাড়া এলাকার মঙ্গলখালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সুজন মিয়া ও হোসেন আলীকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
রিপোর্টারের নাম 
























