ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বর্জ্য পোড়ানোর ছবি দিলেই পুরস্কার দেবে সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
বায়ুদূষণ রোধে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। কোথাও বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সেই দৃশ্যের ছবি পাঠালেই মিলবে পুরস্কার—এমন ঘোষণা দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
 
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুদূষণ বর্তমানে বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, বিভিন্ন কলকারখানার ধোঁয়া এবং বর্জ্য পোড়ানোর কারণে দেশের বায়ুর মান দিন দিন উদ্বেগজনকভাবে নিম্নগামী হচ্ছে। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যা বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য গুরুতর বিপদ ডেকে আনছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যেসব স্থানে বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হবে।
 
এতে আরও বলা হয়, নাগরিকদের এই উদ্যোগে সম্পৃক্ত করতে সরকার দেশের সব নাগরিকের কাছে বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর আহ্বান জানিয়েছে। বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি climatechange2@moef.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে। ছবির সঙ্গে প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করা বাধ্যতামূলক।
 
উল্লেখ্য, প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে। নির্বাচিতদের জন্য যথোপযুক্ত পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউআইইউতে আন্তর্জাতিক ‘বিইএআর সামিট’: প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

বর্জ্য পোড়ানোর ছবি দিলেই পুরস্কার দেবে সরকার

আপডেট সময় : ১০:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫