ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ফখরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

জুলাইযোদ্ধা ও নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফখরুল ইসলামকে ষড়যন্ত্রমূলক মামলায় আসামি করায় প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। এ নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করেছে দলটি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মাহবুব আলমগীর আলো বলেন, সারাদেশ এখন নির্বাচনমুখী। বিএনপি তথা ধানের শীষের দুর্গ হিসেবে পরিচিত নোয়াখালী জেলার ছয়টি আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত ব্যক্তিদের দলীয় মনোনয়ন দিয়েছেন। কিন্তু যারা মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন, তাদের কেউ কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। নোয়াখালী-৫ আসনের প্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি তারই ধারাবাহিকতা বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ফখরুল ইসলাম আওয়ামী ফ্যাসিবাদী আমলে বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন, নিজেও কারাবরণ করেছেন এবং ব্যবসা-বাণিজ্যে ক্ষতির শিকার হয়েছেন। এছাড়া জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে তিনি সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি জানায়, জনপ্রিয় এই নেতাকে বিতর্কিত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে। সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে নোয়াখালী-৫ আসনের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় মসজিদে ফজরের নামাজে গুলি, দুই মুসল্লি আহত

ফখরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ

আপডেট সময় : ১০:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫