ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কোনও চাপে নতিস্বীকার না করে সুষ্ঠু নির্বাচন করবে সরকার: শিক্ষা উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, ‘কোনও চাপের কাছে নতিস্বীকার না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে সরকার।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যার শিকার দীপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, ‘নির্বাচন বানচাল করতে একটি মহল সহিংসতা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।’

নিহত দীপু চন্দ্র দাসের স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কয়লার অভাবে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ, জাতীয় গ্রিডে প্রভাব

কোনও চাপে নতিস্বীকার না করে সুষ্ঠু নির্বাচন করবে সরকার: শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫