ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দীপুর বাড়িতে মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যার শিকার শ্রমিক দীপুর গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন ১৭টি মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভালুকার তারাকান্দার মোকামিয়া কান্দা গ্রামে যান তারা।

এ সময় নেতৃবৃন্দ দীপুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

মানবাধিকার সংগঠন নাগরিক কোয়ালিশনের নেতা শহিদুল আলম বলেন, ‘দেশে যে “মব কালচার” চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে। ইসলাম ধর্ম কখনও মানুষ হত্যাকে সমর্থন করে না। ইসলাম ধর্মের তাৎপর্য সবাইকে বুকে ধারণ করতে হবে। কেউ যদি অপরাধ করে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। আইন তার বিচার করবে।’

লেখক ও নৃবিজ্ঞানী ড. রেহনুমা আহমেদ বলেন, ‘কাউকে হত্যা করে ইসলাম ধর্মের সম্মান বৃদ্ধি করা যায় না। মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার হতে হবে।’

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানার শ্রমিক দীপুকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয় এক দল লোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দীপুর বাড়িতে মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৫:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫