ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে গুলিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা (৪৮) হত্যার প্রধান আসামি জহুরুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মণ্ডল। তিনি বলেন, ‘র‍্যাবের সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকা থেকে জহুরুল মোল্লাকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রিভলভার এবং ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫