ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

স্বদেশের শোকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

হিপনোটাইজ

এপারে লোকালয় পুড়ে ছারখার, দেবালয় পুড়ে ছারখার!
বৈশ্বিক ইতিহাসে লেগেছে কলঙ্কের কালো কালো কাকের
পালক! মাটির তলদেশ ফুরে বেড়িয়েছে পরিচিত রক্তাক্ত
জিহ্বার আদি অজগর! অলিগলি ছিটিয়ে দিয়েছে সম্প্রতি
উদ্ভাবিত শয়তানের শ্বাস! এরা মানুষের বেশ ধরতে জানে,
জানে, আবাল লোকালয় কীভাবে করতে হয় হিপনোটাইজ!
আজকাল মানুষগুলোও অজগরমতো ভাবে, কথা বলে
ফোঁসফোঁস অজগর ভাষায়!
পতাকার রং ফিকে হতে থাকে আমার চোখের সামনে!
তারা সবুজ আর লাল যুরে লেপে দেয় গভীর অন্ধকার!

কিছুক্ষণ কাঁদতে চাই মুমূর্ষু স্বদেশের শোকে!
কিন্তু তার মুখচ্ছবি ছেয়ে যায় মন ও মগজে!
বেমালুম ভুলে যাই ধ্বংসের কথা, প্রলয়ের
কথা, সভ্যতার অতলে হারিয়ে যাবার কথা,
বাতাসে যে মিশেছে শয়তানের শ্বাস, একথা!
মাটিফুঁড়ে যে, বেড়িয়ে এলো ঝাঁকে ঝাঁকে
অজগর ছানা, সেকথা! হিপনোটাইজ আমি!
সারাবেলা ভেসে থাকি এক জাদুঘর মুগ্ধতায়!

একতরফা

আমাদের তবু দেখা হয়, দেখা হয় না প্রেমিকার্থে
আমাদের তবু কথা হয়, কথা হয় না প্রেমিকার্থে
আমাদের তবু চ্যাট হয় কিন্তু হয় না প্রেমিকার্থে
আমাদের তবু চোখে চোখে চাওয়া হয়, তবু
চেখে চোখ রাখা হয় না প্রেমিকার্থে!
আমাদের তবু ভাব হয়, একতরফা!
ভাবের বিনিময় হয় না প্রেমিকার্থে!
আমি তবু তুমুল প্রেমী, একতরফা!
তার-আমার তীব্র প্রেম, একতরফা!
সে যে ব্যাপ্ত হয়েছে সমগ্র আমি’তে,
                                  সে কি জানে?

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নৈশভোজে হামলাকারীর পরিচয় প্রকাশ: কে এই কোল অ্যালেন?

স্বদেশের শোকে

আপডেট সময় : ০৩:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫