ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষিজমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের সামু ও আব্দুল হাইয়ের সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষিজমি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরেই এ দিন বিকালে উভয় পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বানিয়াচং সেনা ক্যাম্পের একদল সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫