চিত্রনায়িকা পপি অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে মুক্তি পেয়েছে।
আজ, শুক্রবার (১৭ অক্টোবর) থেকে সারা দেশের মোট ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি দেখা যাচ্ছে।
এই সিনেমার কাজ শেষ করার পরই নায়িকা নিজেকে অভিনয় থেকে দূরে সরিয়ে নেন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি জানিয়েছেন যে আর অভিনয়ে ফিরবেন না। ফলে এই সিনেমাটি হতে চলেছে পপি অভিনীত শেষ চলচ্চিত্র। সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি ও আমিন খান। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না, এই বিশ্বাস রাখি।”
আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনায় ও পরিবেশনায় মুক্তিপ্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাটাক’ দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল) ও মাধবী (মধুপুর)।
রিপোর্টারের নাম 
























