ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

৬০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের উদ্যোগে টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ইয়াবা পাচারের সময় ওই এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তি ও জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

৬০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৯:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫