ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চট্টগ্রামের এক আসনে বিএনপির তিন নেতার মনোনয়নপত্র সংগ্রহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন নেতা। সোমবার (২২ ডিসেম্বর) তারা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা বিএনপির তিন নেতা হলেন– সাবেক সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন।

তবে বিএনপি থেকে এ আসনে সাবেক সংসদ সদস্য সারোয়ার জামাল নিজামকে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পর থেকে বাকি দুই প্রার্থীর সমর্থকরা সড়ক অবরোধসহ এলাকায় বিক্ষোভ করছিলেন।

এর আগে ১৮ ডিসেম্বর চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিন জন। তারা হলেন– চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও মুজিবুর রহমান। এই আসনে নাজমুল মোস্তফা আমিনকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

চট্টগ্রামের এক আসনে বিএনপির তিন নেতার মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ০৮:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫