ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নীলফামারীতে জেঁকে বসেছে শীত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

পৌষের শুরুতেই নীলফামারীতে কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর বলেন, আজ সকালে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েদিনের থেকে আজকে তাপমাত্রা কমেছে। আগামী দিনে কুয়াশা ও শীতের দাপট বাড়বে।

নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, শীতের কারণে জেলা উপজেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্করা শীত জনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নিম্নআয়ের মানুষের শীত মোকাবিলায় পর্যাপ্ত শীত বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে আরও বাড়ানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

নীলফামারীতে জেঁকে বসেছে শীত

আপডেট সময় : ১১:৪০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫