ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের বেজড়া গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে ঘরের আসবাবপত্রসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়াহিদুজ্জামান খান বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ঘরে থাকা মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ফায়ার সার্ভিসের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন

আপডেট সময় : ০৯:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫