ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপ ও বোয়ালখালীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বোয়ালখালী থানা পুলিশ এবং কোস্টগার্ড পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারের পর রবিবার তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে বোয়ালখালীর পোপাদিয়া এলাকা থেকে মো. এরশাদ আলম (৩৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়। এরশাদ পোপাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা শওকত আলী শরীফের ছেলে ও পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় এরশাদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

রবিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সন্দ্বীপ উপজেলার মন্সীরহাট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন আবুল বাশার মানিক (৫৫) ও মহিম উদ্দিন দীপু (২৫)। তাদের সন্দ্বীপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫