ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ৯

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গের কাছের একটি টাউনশিপে একটি ট্যাভার্নে গোলাগুলির ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। রবিবার স্থানীয় সময় ভোররাত ১ টায় গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ১২ জন অজ্ঞাত বন্দুকধারী দুটি গাড়িতে করে বেকার্সডাল এলাকায় এসে ট্যাভার্নের ভেতরে উপস্থিত লোকজনের ওপর গুলি চালায়। ঘটনাস্থল ত্যাগ করার সময়ও তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে।

পুলিশ আরও জানিয়েছে, ট্যাভার্নটির বৈধ লাইসেন্স ছিল।

জাতিসংঘের মাদক ও অপরাধ দফতর (ইউএনওডিসি)-এর ২০২৩–২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতি এক লাখ মানুষের মধ্যে ৪৫ জন হত্যার শিকার হন—যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ হত্যার হার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্ত

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ৯

আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫