ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতার গোলাম রসুল কলি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার বাসিন্দা মৃত ইমন আলীর ছেলে।

ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে শুক্রবার রাতে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গোলাম রসুল কলির বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগে দেশের একাধিক থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা এবং বর্তমান আইনগত অবস্থান যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫