ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

টেকনাফে আদিবাসী যুবককে তুলে নিয়ে গেলো অস্ত্রধারীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় কৃষিকাজের সময় অস্ত্রধারী দুর্বৃত্তদের হাতে এক চাকমা যুবক অপহৃত হয়েছেন। এ সময় অপহরণের চেষ্টার মুখে পড়া এক বৃদ্ধ পালিয়ে এসেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।

অপহৃত যুবকের নাম সংকুচিং (৩৫)। পালিয়ে আসা বৃদ্ধ এবাদুল্লাহ (৬০) জানান, ২০–৩০ জনের একটি অস্ত্রধারী দল হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সংকুচিংকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। তাকে অপহরণের চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান। পালানোর সময় দুর্বৃত্তরা তার দিকে গুলি ছোড়ে বলেও দাবি করেন তিনি।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মুক্তিপণের উদ্দেশে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপহৃত যুবককে উদ্ধারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৭৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, তাদের অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

টেকনাফে আদিবাসী যুবককে তুলে নিয়ে গেলো অস্ত্রধারীরা

আপডেট সময় : ০৮:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫