ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ওসমান হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেন।

এ সময় চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

এতে আরও উল্লেখ করা হয়, আপনাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে বৃহস্পতিবার একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘ওসমান হাদি মারা গিয়েছে… মরে গিয়েই বেঁচে গেলো মনে হয় ছেলেটা… বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসের জন্য খুবই ন্যাক্কারজনক একটা অধ্যায় হয়ে থাকলো এটা…।’

সেই স্ট্যাটাসে গিয়ে ওই চিকিৎসক মন্তব্য করেন, ‘No need to be unnecessarily dilpomatic (অপ্রয়োজনীয় কূটনৈতিকতা দরকার নেই)। সে একটা ছ্যাঁচড়া, টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনও কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম (তার প্রতি কোনও অনুকম্পা নেই) বরং উল্টোটা।’

এ সময় প্রতিউত্তরে স্ট্যাটাস দেওয়া ব্যক্তি লেখেন, ‘আপু, টোকাই হলেও এভাবে মৃত্যু কারো জন্য কাম্য না।’

পাল্টা মন্তব্যে ওই চিকিৎসক লেখেন, ‘নাহ, ওয়েল ডিজার্ভড, ইজিলি গেসে বেশি কষ্ট পায়নি, ধুকে ধুকে মরেনি। ৩২ নাম্বার ভাঙার কারিগর, এটাই দুঃখ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই দশক পর এম. সাইফুর রহমানের নামে ফিরছে সিলেট অডিটোরিয়াম

ওসমান হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি

আপডেট সময় : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫