ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহে পুলিশের অভিযানের সময় নিজ বাসার ছাদ থেকে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর বাসায় অভিযান চালায় পুলিশ। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

রাজুর পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ কাজী মঞ্জুর মোর্শেদ রাজুকে গ্রেফতার করতে বাসায় অভিযান চালায়। পুলিশ এসে বাসার গেট খুলতে বললে রাজু বিষয়টি টের পেয়ে গ্রেফতার এড়াতে দোতলার ছাদ থেকে লাফ দেন। এ সময় বেলকনিতে মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হন। পুলিশ চলে গেলে পরিবারের লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে রাখেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে  রাজুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজুর স্ত্রী সাথী আক্তার বলেন, গত ৮ বছর ধরে আমার স্বামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। তার নামে কোনও মামলা নেই। স্বাভাবিক জীবনযাপন করছিলেন।  বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযান চালায়। এতে আমার স্বামী আতঙ্কিত হয়ে গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দেওয়ার ফলে মারা গেছেন।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাজী মঞ্জুর মোর্শেদ রাজুকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। ওই বাসার কলাপসিবল গেটে পুলিশ নক করলে বাসার গেট কেউ খোলেনি। এ অবস্থায় পুলিশ ফিরে আসে। পরে জানতে পেরেছি, গ্রেফতার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়েছিলেন রাজু। পড়ার সময় বেলকনিতে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন এবং শুক্রবার বিকালে মারা যান।

ওসি আরও বলেন, মঞ্জুর মোর্শেদ রাজু এজাহারভুক্ত আসামি না। তিনি সন্দেহভাজন আসামি। মরদেহ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছেন। থানায় অভিযোগ কিংবা কিছুই জানাননি তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকে গণপদত্যাগ: ‘নতুন সরকারের প্রত্যাশাকে পথ দিতেই’ — বললেন চেয়ারম্যান

বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০১:১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫