ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আইনজীবী আলিফ হত্যায় সরাসরি অংশ নেওয়া এক আসামি গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পলাতক আসামি সুকান্ত দত্তকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-৭। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। সে আলিফ হত্যায় সরাসরি অংশ নেয় বলে পুলিশের তদন্তে উঠে আসে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বান্দরবান সদর থানার নীলাচল যৌথ খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুকান্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকার প্রদীপ দত্তের ছেলে। চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আলিফ হত্যা মামলার আইনজীবী ও চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত অন্যতম আসামি সুকান্ত দত্তকে বান্দরবান থেকে র‍্যাব গ্রেফতার করেছে। এই মামলায় সুকান্তকে গ্রেফতারের মধ্যে দিয়ে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আরও ১৭ জন আসামি পলাতক রয়েছে।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

২০২৫ সালের ১ জুন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা, কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ৩৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। 

গত ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানি শেষে ৩৯ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আইনজীবী আলিফ হত্যায় সরাসরি অংশ নেওয়া এক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫