ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত: বেরোবিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। ইরানের রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে উত্তরবঙ্গের এই শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে উষ্ণ অভ্যর্থনা জানান উপাচার্য। তিনি অতিথিদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। শিক্ষা ক্ষেত্রে ইরানের রাষ্ট্রদূতের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস আসায় মনে করা হচ্ছে, এর মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইরানের সঙ্গে একটি নতুন সম্পর্কের ভিত্তি তৈরি হলো।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এই প্রসঙ্গে বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি প্রশাসন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণার সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, অ্যাকাডেমিক কর্মশালা, সেমিনার আয়োজন এবং শিক্ষামূলক কার্যক্রম বিনিময়ের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময়কালে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির সহধর্মিণী জাহারা চাভোশিসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ইরানের রাষ্ট্রদূত বলেন, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের আত্মত্যাগের ঘটনা সারা বিশ্বের কাছে এক স্মরণীয় অধ্যায়। তাঁর ক্যাম্পাসে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

তিনি জানান, ইরানে বেশ কয়েকটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করতে পারবে। বেরোবি উপাচার্য ইরানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিক সংযোগ স্থাপনের আগ্রহ প্রকাশ করলে, ইরানি রাষ্ট্রদূত এই ক্ষেত্রে আরও সহযোগিতা প্রদানের ওপর জোর দেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে ছিলেন— কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আবাসিক হলের প্রভোস্ট ও সংশ্লিষ্ট দপ্তরের পরিচালকরা।

মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইরানের দূতাবাসের প্রতিনিধিদলকে সম্মাননা স্মারক উপহার প্রদান করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিকদের ‘বেফাঁস’ মন্তব্য: জনমানসে বিরূপ প্রভাব ও ইতিহাসের শিক্ষা

শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত: বেরোবিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা

আপডেট সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫