ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

নটরডেমের দুর্দান্ত ফল: সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলো ঐতিহ্যবাহী এই কলেজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল অনুসারে, ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ এবারও এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে। এ বছর কলেজটি থেকে মোট ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে পাস করেছেন ৩ হাজার ২২৬ জন। সে হিসেবে নটরডেমের পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬০ শতাংশ।

তবে গত বছর নটরডেম কলেজের ৩ হাজার ২৬৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ৩ হাজার ২৬৩ জন। তখন পাসের হার ছিল আরও বেশি—৯৯ দশমিক ৯৪ শতাংশ।

চলতি বছর কলেজটি থেকে মোট ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। অন্যদিকে, গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৬১৮ জন শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের পর নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘অন্যান্য বছরের মতো এবারও আমাদের রেজাল্ট বেশ ভালো হয়েছে। যদিও এবার পাসের হার সামান্য কম, তবে এর প্রভাব কমবেশি সব কলেজেই পড়েছে। আমাদের কলেজে খুবই কম সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। এছাড়াও, কলেজের আট জন শিক্ষার্থী অসুস্থতাসহ বিভিন্ন কারণে পরীক্ষায় অনুপস্থিত ছিল।’

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার হলো ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গতবারের (২০২৪ সালে ৭৭ দশমিক ৭৮ শতাংশ) তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২, রাজশাহীতে ৫৯ দশমিক ৪০, কুমিল্লায় ৪৮ দশমিক ৮৬, যশোরে ৫০ দশমিক ২০, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ এবং ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।

এ বছর মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। গত বছর মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন, অর্থাৎ গতবারের তুলনায় এবার জিপিএ-৫ এর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে।

উল্লেখ্য, এবার মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন এবং ছাত্রী ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিকদের ‘বেফাঁস’ মন্তব্য: জনমানসে বিরূপ প্রভাব ও ইতিহাসের শিক্ষা

নটরডেমের দুর্দান্ত ফল: সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলো ঐতিহ্যবাহী এই কলেজ

আপডেট সময় : ০৩:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫