ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

রাজবাড়ী‌তে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ‌কে বঁটি দি‌য়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া আক্তার (১৭) সদর উপজেলার ধুলদী জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। চার মাস আগে তাদের তার বিয়ে হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের ভাসুর মিজানুর রহমান জানান, ভো‌রে সুরাইয়া ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে। এরপর তার শাশুড়ি প্রতিদিনের ন্যায় যখন হাঁট‌তে বের হয় তখন সুরাইয়া উঠান ঝাড়ু দিতে থাকে। পরিবারের অন্য সদস্যরা তখন ঘুমে ছিল। শাশুড়ি হাটা শেষ ক‌রে এসে সুরাইয়াকে খুঁজ‌তে থাকেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির প‌র বাড়ির খড়ির ঘ‌রে তার রক্তাক্ত মরদেহ দেখ‌তে পান। প‌রে পুলিশকে খবর দিলে এসে লাশ উদ্ধার ক‌রে।

নিহতের চাচা ইউনুস জানান, রাতে মারলে কেও দেখতে পেতো না। কিন্তু দিনে মারলো বাড়ির ভেতর থেকে- কেও কি সেটা দেখলো না? আমি চাই, সুষ্ঠু একটি তদন্ত করে সঠিক বিচার হোক।

রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকে গণপদত্যাগ: ‘নতুন সরকারের প্রত্যাশাকে পথ দিতেই’ — বললেন চেয়ারম্যান

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৬:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫