ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমেছে জিপিএ-৫, অধ্যক্ষ বলছেন ‘প্রকৃত মেধার মূল্যায়ন’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ভালো থাকলেও, গতবারের তুলনায় কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৭.৫৬ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছে মোট ৯৮৬ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১ হাজার ৭৩৭ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফল ঘোষণার পর কলেজ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বছর ভিকারুননিসা থেকে মোট ২ হাজার ৫১৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, যার মধ্যে ২ হাজার ৪৯৫ জন সব বিষয়ে অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১ হাজার ৮০৭ জন পাস করেছে এবং ৬০ জন ফেল করেছে। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৩১১ জন, ফেল করেছে ৯ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৩১৬ জন এবং ফেল করেছে ১১ জন। বিভাগভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা হলো—বিজ্ঞান থেকে ৭৯৭ জন, মানবিক থেকে ৮৪ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১০৫ জন।

ফলাফল প্রসঙ্গে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সাংবাদিকদের বলেন, “আমাদের মেয়েরা তাদের সেরাটা দিয়েছে। আমি মনে করি, এবার প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে। প্রশ্ন প্রণয়ন এবং খাতা দেখার প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছু একটি নির্দিষ্ট মানে রাখা হয়েছে। অতীতে যেভাবে সবাই গড়পড়তা ভালো করছিল, এবার সেটা হয়নি; মেধার সঠিক মূল্যায়ন হয়েছে।”

উল্লেখ্য, গত বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল এবং পাসের হার ছিল ৯৯.০৬ শতাংশ। সেবার ২ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী পাস করেছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিকদের ‘বেফাঁস’ মন্তব্য: জনমানসে বিরূপ প্রভাব ও ইতিহাসের শিক্ষা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমেছে জিপিএ-৫, অধ্যক্ষ বলছেন ‘প্রকৃত মেধার মূল্যায়ন’

আপডেট সময় : ০৩:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫