ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, উভয় লেনে যানজট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ অংশে অবস্থান নেন বিক্ষোভকারীরা। 

এর আগে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে জুমার নামাজের পর ফেনী শহরের জহিরিয়া মসজিদ থেকে একটি মিছিল নিয়ে শহীদ শহিদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে আসে। এরপর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

রাশেদুল ইসলাম নামে একজন বলেন, জুলাইয়ের সম্মুখসারির এক যোদ্ধাকে গুলির ঘটনার এক সপ্তাহ পার হতে চললেও প্রশাসন দৃশ্যমান কোনও ভূমিকা নিতে পারেনি। এ সরকার আমাদের ভাইদের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসেও তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ হত্যার বিচারের দাবিতে আমরা মহাসড়ক অবরোধ করেছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক আবদুল আজিজ বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে হাদি আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথে হাঁটতে আমরা লাখো হাদি প্রস্তুত আছি। যতদিন এ দেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে, ততদিন রাজপথে আমাদের লড়াই চলবে। হাদির খুনিরা যেখানেই থাকুক, অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকে গণপদত্যাগ: ‘নতুন সরকারের প্রত্যাশাকে পথ দিতেই’ — বললেন চেয়ারম্যান

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, উভয় লেনে যানজট

আপডেট সময় : ০৫:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫