ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সাভার পৌর কমিউনিটি সেন্টারে মিললো আগুনে পোড়া লাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এ কমিউনিটি সেন্টারে পৃথক সময়ে এক নারীসহ তিন জনের লাশ পাওয়া গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ে মহল্লার পরিত্যক্ত  পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার শৌচাগার থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পোড়া লাশ দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার এসআই কাদের শেখ বলেন, নিহতের শরীর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫-৭ দিন আগের লাশ, তাই পচন ধরেছে। নিহতের পরনে একটি জিন্সের প্যান্ট ও জ্যাকেট পড়া ছিল। এ ছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকে গণপদত্যাগ: ‘নতুন সরকারের প্রত্যাশাকে পথ দিতেই’ — বললেন চেয়ারম্যান

সাভার পৌর কমিউনিটি সেন্টারে মিললো আগুনে পোড়া লাশ

আপডেট সময় : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫