ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

হজযাত্রী নিবন্ধন শূন্য, ৬৬ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের কড়া সতর্কতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

আগামী বছর (২০২৬ সাল) হজে পাঠানোর জন্য ৫৩৭ জন যাত্রীর প্রাক-নিবন্ধন সম্পন্ন করলেও এখন পর্যন্ত একজনকেও চূড়ান্তভাবে নিবন্ধন করেনি ৬৬টি হজ এজেন্সি। এই দায়িত্বহীনতার জন্য এজেন্সিগুলোকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সৌদি সরকারের হজ রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময় ১২ অক্টোবর শেষ হয়ে গিয়েছিল। পরে বিশেষ বিবেচনায় সেই সময়সীমা ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, ৬৬টি এজেন্সির অধীনে ৫৩৭ জন প্রাক-নিবন্ধিত হজযাত্রী থাকা সত্ত্বেও এখন পর্যন্ত একজন হজযাত্রীরও নিবন্ধন সম্পন্ন করা হয়নি।

চিঠিতে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’-এর নীতিমালা মনে করিয়ে দেওয়া হয়। সেখানে স্পষ্টভাবে বলা আছে, প্রতিটি এজেন্সিকে ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। যদি কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন করতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ম মন্ত্রণালয় চিঠিতে আরও নির্দেশ দিয়েছে যে, তালিকায় থাকা ৬৬টি এজেন্সিকে অবশ্যই তাদের ৫৩৭ জন প্রাক-নিবন্ধিত হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করতে হবে অথবা তাদের অন্য কোনো এজেন্সিতে স্থানান্তরের ব্যবস্থা করে হজে গমন নিশ্চিত করতে হবে। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এজেন্সির কোনো গাফিলতির কারণে যদি একজন হজযাত্রীরও হজে যাওয়া ব্যাহত হয়, তবে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকেই বহন করতে হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিকদের ‘বেফাঁস’ মন্তব্য: জনমানসে বিরূপ প্রভাব ও ইতিহাসের শিক্ষা

হজযাত্রী নিবন্ধন শূন্য, ৬৬ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের কড়া সতর্কতা

আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫